সেই বরিশালই সবার আগে ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার আগে বিপিএলের ফাইনালে উঠল বরিশাল বার্নার্স। আজ মিরপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আহমেদ শেহজাদের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর দুরন্ত রাজশাহীকে ৮ উইকেটে হারিয়েছে অনেক নাটকীয়তার পর শেষ চারে খেলার সুযোগ পাওয়া বরিশাল।এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৪ রান তোলে রাজশাহী। জবাবে শেহজাদের হার না-মানা ১১৩ রানের ওপর ভর করে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল।বরিশাল বার্নার্স সেমিফাইনালে উঠেছে কি ওঠেনি, এ নিয়ে নাটক কম করেনি বিপিএল কর্তৃপক্ষ। একবার বলা হয়েছে, শেষ চারে উঠেছে বরিশাল। আবার বলা হয়, বরিশাল নয়, শেষ চারে উঠেছে চিটাগং কিংস। সর্বশেষ গতকাল গভীর রাতে বিসিবির টেকনিক্যাল কমিটি ঘোষণা দেয়, সেমিফাইনালে উঠেছে আসলে বরিশাল!ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বরিশাল। প্রথম ওভারেই রাজশাহীর তিনটি উইকেট তুলে নেন ইয়াসির আরাফাত। তবে চরম বিপর্যয়ের মধ্যে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও শন আরভিন। ঠান্ডা মাথায় বিপর্যয়কর পরিস্থিতি সামাল দেন এ দুজন। ১১০ রানের জুটি গড়ে রাজশাহীকে বেশ ভালো সংগ্রহ এনে দেন তঁারা।ব্যক্তিগত ৫৮ রানে রান-আউট হন মুশফিকুর রহিম। একইভাবে সাজঘরে ফেরার সময় আরভিনের সংগ্রহ ছিল ৮২ রান। শেষদিকে ১৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন রাজ্জাক।রাজশাহীর সংগ্রহটা বেশ ভালো ছিল, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বরিশালের শেহজাদ যে দানবীয় ইনিংস খেললেন, অসহায়ভাবে দেখে যাওয়া ছাড়া কিছুই করার ছিল না রাজশাহীর ক্রিকেটারদের। ৪৯ বলে শেহজাদের ১১৩ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ৬টি ছয়ের মার। ব্রাড হজ ও ফিল মুস্টার্ড প্রত্যেকে ৩৩ রান করে আউট হন।সংক্ষপ্তি স্কোর:দুরন্ত রাজশাহী: ১৮৪/৬ (২০ ওভার)আরভিন ৮২, মুশফিকুর ৫৮বরিশাল বার্নার্স: ১৮৯/২ (১৬ ওভার)শেহজাদ ১১৩*, হজ ৩৩, মুস্টার্ড ৩৩টস: বরিশাল বার্নার্সফল: বরিশাল বার্নার্স ৮ উইকেটে জয়ী।ম্যাচ সেরা: আহমেদ শেহজাদ