প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার পেসার খেলানোটা কাজে লেগে গেল রস টেলরের। পেসারদের দাপটেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস মাত্র ২০৯ রানে গুঁড়িয়ে দিয়ে ৫১ রানের লিড পায় কিউরা। মারলন স্যামুয়েলস সেঞ্চুরি (১২৩) এবং অধিনায়ক স্যামির ৩২ রানের ইনিংস ছাড়া বাকিরা কেউই রান পাননি। যদিও শেষ পর্যন্ত চাপের মুখেই সফরকারীরা। কারণ, দ্বিতীয় ইনিংস শুরু করে ১২৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৬০ ও ২য় ইনিংস: ১২৩/৭ (গাপটিল ৪২, ব্রাউনলি ২৫*; দেওনারায়ণ ৪/২৪, বেস্ট ২/৩৩, নারাইন ১/৮)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২০৯ (স্যামুয়েলস ১২৩, স্যামি ৩২, রামদিন ১৫, পাওয়েল ১০; ব্রেসওয়েল ৩/৪৬, বোল্ট ৩/৫৮, ওয়াগনার ২/২৪, সাউদি ২/৭০)। (অসমাপ্ত)