সেই বীরেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পনেরো বছর আগে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের নতুন অধ্যায়। ১৯৯৭ সালের সেই সাফল্যের সিঁড়ি বেয়েই বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নপূরণ, টেস্ট অঙ্গনে প্রবেশাধিকার পাওয়া। যাঁদের হাত ধরে এই সাফল্য, সেই বীরদের কাল স্থানীয় এক হোটেলে সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হলো ক্রেস্ট ও পাঁচ লাখ টাকার চেক। কোচ গর্ডন গ্রিনিজ ছিলেন না, ছিলেন না বোলারদের একজন জাকির হোসেন। না ফেরার দেশে চলে যাওয়া ফিজিও ডাক্তার জাওয়াদের পক্ষে মঞ্চে উঠেছেন তাঁর ছেলে। আইসিসি ট্রফির স্মৃতিবিজড়িত ছবিতে সাজানো অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ক্রিকেটাররা যেন ফিরে গেলেন কুয়ালালামপুরের সেই সোনালি দিনগুলোতে প্রথম আলো