সেই ভারমিউলেন আবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক ভারমিউলেন
মার্ক ভারমিউলেন

মার্ক ভারমিউলেনকে মনে আছে? আক্রমণাত্মক ব্যাটসম্যান, কিন্তু মাঠের ভেতরের চেয়ে বাইরে ঝড় তুলেই আলোচনায় এসেছেন বেশি৷ সেই যে ২০০৬ সালে আগুন লাগিয়ে দিলেন হারারে স্পোর্টস ক্লাব ও জাতীয় একাডেমিতে! পরে জানা গেল, মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন৷ ধারণা করা হচ্ছিল, ক্যারিয়ার শেষ ওখানেই৷ কিন্তু সেই সমস্যা কাটিয়ে ২০০৯ সালে আবার ফিরেছিলেন জিম্বাবুয়ে দলে৷ ওই বছর এসেছিলেন বাংলাদেশ সফরেও৷ ভালো করতে না পারায় জায়গা হারান পরে৷ তবে হাল ছাড়েননি৷ পাঁচ বছর পর আবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খুব কাছে৷ ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান সুযোগ পেয়েছেন বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে ‘এ’ দলে৷
৮ টেস্ট ও ৪৩ ওয়ানডে খেলা ব্যাটসম্যান এ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ৬৪.৪৪ গড়ে করেছেন ৫৮০ রান৷ ৮ টেস্ট ও ৪৩ ওয়ানডে খেলা ব্যাটসম্যানকে রাখা হয়েছে শুধু চার দিনের ম্যাচের স্কোয়াডে৷ বাংলাদেশ সফরে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ‘এ’৷ সফরের সূচি চূড়ান্ত হয়নি এখনো, তবে ২৮ জুন দেশ ছাড়বেন ভারমিউলেনরা৷ ওয়েবসাইট৷