সেই রুনি এখন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্টেনেগ্রোর সঙ্গে ১৭ মাস আগের স্মৃতিটা ভুলেই যেতে চাইবেন। ইউরো ২০১২-এর বাছাইপর্বে সেবার মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ওয়েইন রুনিকে। সেই রুনি এবং এখনকার রুনির মধ্যে এ মুহূর্তে অনেক ব্যবধান। আগের চেয়ে অনেক পরিণত ও দায়িত্ব সচেতন হয়েছেন। ফলটাও পাচ্ছেন হাতেনাতে, করে ফেলেছেন দারুণ এক কীর্তি। দুই দিন আগে বিশ্বকাপ বাছাইপর্বে মন্টেনেগ্রোর বিপক্ষে একটি গোল করেছেন। বিশ্বকাপ বাছাইপর্বের টানা চার ম্যাচে গোল করলেন এই নিয়ে। সর্বশেষ এমনটা করেছিলেন পূর্বসূরি ডেভিড বেকহাম।গোল করেও অবশ্য জেতাতে পারেনি দলকে, ফিরতে হয়েছে ম্যাচ ড্র করেই। বিশ্বকাপে যেতে হলে রুনিকেই সামনে থেকে পথ দেখাতে হবে। সতীর্থ স্টিভেন জেরার্ডও মেতেছেন রুনি-বন্দনায়, ‘ওয়েইন একজন অসাধারণ খেলোয়াড়। গ্রেট গোলস্কোরার। যদি দলের অন্যরা তার জন্য সুযোগ করে দিতে পারে, তাহলে সে গোল করবেই। গোল করার এমন ক্ষমতার জন্য কৃতিত্ব ওকে দিতেই হবে।’ পুরো ইংল্যান্ডের মনের কথাই যেন বলেছেন জেরার্ড, ‘আশা করি, সে আরও গোল করবে ও আমাদের বিশ্বকাপে নিয়ে যাবে।’পুরোনো স্মৃতি ঝেড়ে ফেলে রুনি যে আসলেই বদলে গেছেন সেটাও মানছেন জেরার্ড, ‘আমি মনে করি, তার আচরণ ছিল অসাধারণ। সপ্তাহজুড়ে সবাই বলছিল সে কেমন আচরণ করবে। সে পরিস্থিতিটা দারুণ সামলেছে।’ এএফপি।