সেই লর্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল আবার লর্ডসে বোলিং করলেন শাহাদাত হোসেন, পেলেন উইকেটও। কিন্তু পাঁচ বছর আগের দুঃস্বপ্ন কি চাপা দিতে পারলেন? ২০০৫ সালে ক্রিকেটের তীর্থভূমিতে অভিষেক হয়েছিল শাহাদাতের, পরিচয় হয়েছিল টেস্ট ক্রিকেটের কঠিন জগত্টার সঙ্গেও। ১২ ওভার বোলিং করে দিয়েছিলেন ১০১ রান, ওভারপ্রতি ৮.৪১ রান করে দিয়ে গড়েছিলেন টেস্টে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। গত বছর শাহাদাতের রেকর্ড ভাঙার ‘লজ্জা’ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ব্রাইস ম্যাকগেইন, কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভারপ্রতি রান দিয়েছিলেন ৮.২৭ (১৮ ওভারে ১৪৯)। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারেরও এটি ছিল প্রথম টেস্ট এবং এখনো পর্যন্ত একমাত্র। তৃতীয় স্থানে আছেন অ্যালান ডোনাল্ড, ১৯৯৪ সালে ওভালে ১২ ওভারে দিয়েছিলেন তিনি ৯৬ রান।