সেই শ্রীলঙ্কাই যাচ্ছে পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে পাকিস্তানে। ২০০৯ সালের ৯ মার্চ লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর আয়োজক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিচ্ছিন্ন পাকিস্তান। লাহোরের ওই সন্ত্রাসী হামলায় আটজন নিহত এবং সহকারী কোচসহ আহত হন শ্রীলঙ্কার ছয় ক্রিকেটার।মজার ব্যাপার, শ্রীলঙ্কাই আবার পাকিস্তানে যেতে রাজি। আইসিসির ভবিষ্যৎ ক্রিকেট পরিকল্পনার অংশ হিসেবেই ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলার জন্য আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তান সফর করবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান সোমাচন্দ্র ডি সিলভা। এই সফরে শ্রীলঙ্কার সম্মতিকে পাকিস্তান ক্রিকেটের জন্য বড় একটা সুসংবাদ হিসেবেই দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির চেয়ারম্যান ইজাজ বাটের আশা, শ্রীলঙ্কাকে অনুসরণ করে অন্য ক্রিকেট বোর্ডগুলোও পাকিস্তানে দল পাঠাতে উৎসাহী হবে। ওয়েবসাইট।