সেই সাইমন্ডসের মুখে ভারতের কথা
২০০৮ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ভারতের সিডনি টেস্টের সেই হরভজন সিং ও অ্যান্ড্রু সাইমন্ডসের মাঙ্কিগেট কেলেঙ্কারির কথা মনে আছে? চার বছর পর আবার যখন ভারত যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে, সেই সাইমন্ডস কথা বলছেন ভারতের শুভাকাঙ্ক্ষী হয়ে! অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। কিন্তু সাইমন্ডস বলছেন, এবার ভারতের আছে, ‘অস্ট্রেলিয়ার তরুণ খেলোয়াড়দের চাপে ফেলতে পারে ভারত। আমি মনে করি, অস্ট্রেলিয়াকে তাদের দেশে হারিয়ে দেওয়ার ভালো সুযোগ আছে তাদের।’ তবে অস্ট্রেলিয়ারও সুযোগ দেখছেন ৩৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান, ‘তরুণ অস্ট্রেলিয়ান খেলোয়াড়দেরও সুযোগ আছে ভারতকে হারিয়ে দেওয়ার।’ আরও একটি ভবিষ্যদ্বাণী করেছেন সাইমন্ডস, কাঙ্ক্ষিত শততম সেঞ্চুরিটা শচীন টেন্ডুলকার পেয়ে যেতে পারেন অস্ট্রেলিয়া সফরেই।সাইমন্ডসের ভবিষ্যদ্বাণীকে বাস্তব করতে ভারতও উদ্গ্রীব। ভালো প্রস্তুতি এবং সে দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার আশায় আজই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে ভারতের ১৭ সদস্যের টেস্ট দলের সাত ক্রিকেটার। যে দলে আছেন টেন্ডুলকার, দ্রাবিড়, লক্ষ্মণ, ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা। ওয়েবসাইট।আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসে খেলার সুবাদে দুজনে এখন ভালো বন্ধু। ভারতকেও খুব ভালো লাগছে সাইমন্ডসের। পরশু ভারতীয় টেলিভিশনের রিয়ালিটি শো ‘বিগ ব্রাদার্সে’ অংশগ্রহণ করলেন সাইমন্ডস। তিনিই ‘বিগ বস’ হাউসে পা ফেলা প্রথম ক্রিকেটার।