সেই স্পিনেই আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলে আজ স্পিনার ছিলেন সাতজন। চারজন বিশেষজ্ঞ, বাকি তিনজন ব্যাকআপ। সোহাগ গাজী, মাহমুদউল্লাহ, রাজ্জাক, ইলিয়াস সানির সঙ্গে তুরুপের তাস হিসেবে ছিলেন নাসির, নাঈম আর তরুণ মমিনুল। তুরুপের তাস আর বের করা লাগল না মুশফিকুর রহিমকে। তার আগেই শেষ ওয়েস্ট ইন্ডিজ। চার স্পিনারের ঘূর্ণিতেই কুপোকাত ক্যারিবীয়রা।ইলিয়াস সানি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এই প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। মাঠে নেমেই তিনি ক্যারিবীয় ব্যাটসম্যানদের জন্য ‘সারপ্রাইজ’ হয়ে এলেন। নিজের কোটার পূর্ণ সদ্ব্যবহার করে মাত্র ২১ রানে ২ উইকেট নিয়ে তিনি ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। মাহমুদউল্লাহ নিয়েছেন ৩ উইকেট। সোহাগ গাজী, আবদুর রাজ্জাকরা তুলে নিয়েছেন ক্যারিবীয়দের আরও ৩ উইকেট। মোট কথা, স্পিনারদের দিয়েই কম রানে আটকে রাখা গেল উইন্ডিজকে।স্পিনারদের কাজটা স্পিনাররা করে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের স্কোরটাকে আটকে রেখেছেন বাংলাদেশের ধরাছোঁয়ার মধ্যেই। বাকি কাজটা ব্যাটসম্যানদের। তাঁরা কতটুকু কী করেন, সেটা দেখার অপেক্ষায় দেশবাসী।