সেই স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের সেরা স্মৃতি উপহার দেওয়া দিনটিকে কি কখনো ভোলা যায়? বিশেষ করে ব্যক্তির অর্জন যখন হয়ে যায় গোটা দেশের! কাল গেল সেই ১১ জুলাই, পাঁচ বছর আগে এই তারিখটিতেই বিশ্বকাপ ফাইনালে স্পেনের হয়ে জয়সূচক গোলটা করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডারের কাছে এই তারিখটাই আবেগের অন্য নাম, তাঁর মনের মধ্যে ভিড় করে স্মৃতির আলোকমালা, কেমন যেন ‘জন্মদিন’ ‘জন্মদিন’ লাগে, ‘এ যেন আমার জন্মদিন। তারিখটি হৃদয়ের মাঝখানে খোদাই হয়ে আছে।’ ১১ জুলাই ২০১০ বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও শিহরিত করে ইনিয়েস্তাকে, ‘সেই সময়টাকে আমি আজও অনুভব করি। অবিশ্বাস্য সেই অনুভূতি। থেমে যাওয়া সময়ের সঙ্গে বাদবাকি সবকিছু যেন স্থির হয়ে গিয়েছিল। বলটার নিয়ন্ত্রণ নিতেই ওটা আমার জন্য ঠিকঠাক লাফিয়ে উঠল। আমি জানতাম ওটাই সেই মুহূর্ত।’ মার্কা।