প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই স্কুলেই দুজনের প্রথম পরিচয়। এরপর কত কিছু হয়ে গেছে, দুজনের পথও একসময় দুদিকে বেঁকে গিয়েছিল। এরপর যখন আবার দেখা, ছোটবেলার সেই স্মৃতি ঝালিয়ে নিতে নিতেই একজন আরেকজনের প্রেমে পড়ে গেছেন। এত বছর পর প্রথম দেখার সেই স্কুলে ফিরে গেছেন মাইকেল ক্লার্ক ও কাইলি বল্ডি। ওয়েস্টফিল্ড স্পোর্টস হাই স্কুলে একটা অনুষ্ঠানে এসে স্মৃতিকাতর হয়ে পড়লেন দুজন। ক্লার্ক দুষ্টুমি করে জানালেন, স্কুলের সব তরুণের মনে কাইলিই সবচেয়ে বেশি ঝড় তুলেছিলেন। তবে তখন কি আর জানতেন, একদিন সেই সুন্দরী তাঁর সারা জীবনের সঙ্গী হবেন? ক্লার্কের অবশ্য একটা আফসোসও আছে, একাদশ শ্রেণিতেই ক্রিকেটের জন্য স্কুল ছেড়ে দিয়েছিলেন। মেয়েকে স্নাতক করেই সেই আফসোসটা ভুলতে চান। মিড ডে।