সেই হাম্বানটোটায় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাম্বানটোটায় স্বাগতম’—এই ব্যানার অনেক দিন ধরেই ঝুলছে হাম্বানটোটার বিভিন্ন জায়গায়। কাল যোগ হলো আরেকটা ব্যানার, ‘এবার শুরু হোক উৎসব।’ উৎসব সত্যি শুরু হয়ে গেছে হাম্বানটোটায়। কাল কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে শ্রীলঙ্কার ২০১১ বিশ্বকাপ অভিযান। ইতিহাসে ঢুকে গেছে সুনামি-বিধ্বস্ত হাম্বানটোটাও। এই প্রথম বিশ্বকাপের ম্যাচ দেখল শহরটি।২০০৪ সালের সর্বনাশা সুনামি কেড়ে নিয়েছে এই শহরের ৩ হাজার প্রাণ। ৭ বছর আগে যে শোক তাদের পাথর করে দিয়েছিল, তা যেন কিছুতেই ভুলতে পারছিল না হাম্বানটোটার মানুষ। ২০১১ বিশ্বকাপ তাদের এনে দিয়েছে সেই শোক ভুলে যাওয়ার উপলক্ষ। শহরে বিশ্বকাপের রং লেগেছে, তাতে নিজেদের রাঙিয়ে নিয়েছে মানুষ। হাম্বানটোটার নতুন স্টেডিয়াম মাহিন্দা রাজাপক্ষের দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৫ হাজার। মনে বিশ্বকাপের রং মেখে শ্রীলঙ্কা-কানাডা ম্যাচ দেখতে সার বেঁধে মাঠে গেছে মানুষ। পূর্ণ করেছে প্রায় সব আসন। নেচে-গেয়ে তারা উপভোগ করেছে সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের ব্যাটিং। এএফপি।