সেই হ্যান্ড টাইমিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক দ্রুততম মানবী ফৌজিয়া হুদা জুঁই এখন বিকেএসপির কোচ। ক্যারিয়ারে একবারই মাত্র দেশের মাটিতে ইলেকট্রনিক স্কোর বোর্ডে দৌড়েছিলেন। সেটি ২০০২ সালে, বাংলাদেশ গেমসে। এবার ইলেকট্রনিক স্কোর বোর্ডে প্রতিযোগিতা হবে শুনে খুশিই হয়েছিলেন। কিন্তু কাল সেটির হদিসই পাওয়া যায়নি। হতাশ জুঁই জানালেন, ‘ফেডারেশনের উচিত ছিল এটা সচল করে রাখা।’ কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে সচল করার কোনো উদ্যোগই দেখা গেল না। সভাপতি আলী কবিরের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বললেন, ‘কাজ চলছে। আশা করি কাল (আজ) ঠিক হয়ে যাবে।’ সাধারণ সম্পাদক শাহ আলম হজে যাওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন যুগ্ম সম্পাদক মনজুর মোরশেদ। ব্যর্থতা স্বীকার করে তিনি বললেন, ‘আমাদের উচিত ছিল এটা সচল রাখা। ব্যর্থতা আমাদের।’