সেকাল-একাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স তাঁর সত্তর ছুঁই ছুঁই। এই বয়সে এসে অর্ধেকেরও কম বয়সী খেলোয়াড়দের সঙ্গে তাল মেলানোটা একটু কঠিনই আর্সেন ওয়েঙ্গারের জন্য। আর যদি কাজটা হয় গানের পছন্দে তাল মেলানো, তাহলেই আর দেখতে হবে না। এই যুগের রক-অ্যান্ড-রোল সংগীতের পাশে আর্সেনাল কোচের সংগীতের পছন্দটা মনে হবে ‘প্রস্তরযুগীয়’। এমনটা ঘটেছেও। অ্যালেক্স-অক্সলেড চেম্বারলেইন মজা করে বলেছেন, একবার ম্যাচের আগে ওয়েঙ্গারের পছন্দের সংগীত শুনে খেলোয়াড়দের ঘুমিয়ে পড়ার মতো অবস্থা! কিক্কাডটকমকে সাক্ষাৎকারে আর্সেনাল মিডফিল্ডার জানিয়েছেন, কোনো একটা ম্যাচের আগে ড্রেসিংরুমের সবার পছন্দের গান নিয়ে প্লে-লিস্ট বানান থিও ওয়ালকট। তাতে ওয়েঙ্গারের অবদান—পঞ্চাশের দশকের আমেরিকান শিল্পী ফ্রাঙ্ক সিনাত্রার গান! তা শোনার পর নাকি ঝিমিয়ে পড়েছিলেন খেলোয়াড়েরা, ‘অসাধারণ গান, দুর্দান্ত শিল্পী। কিন্তু গানটা মুডই নষ্ট করে দিয়েছিল।’ ডেইলি মেইল।