সেকেন্ডের হাজার ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভগ্নাংশের ব্যবধান, সেকেন্ডের এক শ ভাগের এক ভাগ গড়ে দেয় ব্যবধান। সাঁতারে বেশির ভাগ সময়ই লড়াইটা হয় এমন তীব্র। তবে একটি লড়াই অলিম্পিক ইতিহাসে স্মরণীয় হয়ে আছে ইতিহাসের তীব্রতম লড়াই হিসেবে। জানেন কি, অলিম্পিক সাঁতারে একবার সোনা নির্ধারণ করতে এক সেকেন্ড ভাগ করতে হয়েছিল এক হাজার ভাগে! ১৯৭২ মিউনিখ অলিম্পিকের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে যখন শেষ, দেখা গেল সুইডেনের গানার লারসন আর যুক্তরাষ্ট্রের টিম ম্যাকির টাইমিং একই—৪ মিনিট ৩১.৯৮ সেকেন্ড! ইলেকট্রনিক টাইমিং সিস্টেমে পরে সেকেন্ডকে ভাঙা হলো হাজার ভাগে। দেখা গেল লারসনের টাইমিং ৪ মিনিট ৩১.৯৮১ সেকেন্ড, ম্যাকির ৪ মিনিট ৩১.৯৮৩ সেকেন্ড। সেকেন্ডের হাজার ভাগের দুই ভাগ ব্যবধানে সোনা জিতলেন লারসন!