সেকেলে অঁরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের যুগ চলছে এখন। টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রামে সব তারকারই সরব উপস্থিতি। কিন্তু থিয়েরি অঁরির এসবে খুব আগ্রহ নেই। নিজেই জানিয়েছিলেন, ‘আমি টুইটার পছন্দ করি না। ইনস্টাগ্রামও করি না। এসব জায়গায় আমার কোনো অ্যাকাউন্টও নেই।’ কিন্তু টুইটার-ইনস্টাগ্রামে তো অঁরির নামে পেজের অভাব নেই। ফ্রান্স ও আর্সেনালের সাবেক স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন, সবই ভুয়া। কিন্তু অঁরির এই প্রযুক্তিবৈরাগ্য কেন? কোনো অপ্রীতিকর ঘটনা থেকে না তো? না, তেমন কিছু নয়, অঁরি আসলে এসবে স্বাচ্ছন্দ্য নন। স্বীকার করে নিয়েছেন, ‘এসব আসলে কখনোই ঠিক বুঝে উঠতে পারিনি। আমি একটু সেকেলে।’ ওয়েবসাইট।