সেক্স টেপের মামলায় গ্রেপ্তার বেনজেমা

২০১০ বিশ্বকাপে একবার ফেঁসে গিয়েছিলেন যৌন কেলেঙ্কারিতে। এবারের অভিযোগটা আরও গুরুতর। সেক্স টেপ বানিয়ে সেটা নিয়ে ব্ল্যাকমেল করা। আর সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে আজ ফরাসি পুলিশ গ্রেপ্তার করেছে করিম বেনজেমাকে। ভার্সাইয়ের স্থানীয় সময় সকাল নয়টায় থানায় হাজির হতে হয় রিয়াল মাদ্রিদ তারকাকে। এর পর সেখান থেকে আদালতে নেওয়া হয়। ফৌজদারি তদন্ত চলছে ফরাসি স্ট্রাইকারের বিরুদ্ধে।
ফ্রান্সের এক ম্যাচ উপলক্ষে জাতীয় দলে সব ফুটবলার একসঙ্গে হোটেলে ওঠার পর ঘটনাটি ঘটে। জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা একটি সেক্স টেপ করেন। যে সেক্স টেপটি কোনোভাবে কিছু ব্ল্যাকমেলারদের হাতে চলে যায়। লিওঁর ফুটবলার ভালবুয়েনাকে এরপর ফাঁদে ফেলে হুমকি দেওয়া হয়। বড় অঙ্কের টাকা না দিলে সেক্স টেপটি ছেড়ে দেওয়া হবে।
ধারণা করা হচ্ছে যারা ব্ল্যাকমেল করছে, তাদের সঙ্গে বেনজেমার এক আত্মীয়ের যোগসূত্র আছে। কিন্তু এই ঘটনায় বেনজেমার নিজের কতটা সম্পৃক্ততা, তা এখনো নিশ্চিত নয়। অপরাধ প্রমাণিত হলো পাঁচ বছরের জন্য হতে পারে জেল।
ব্ল্যাকমেলের এই মামলা গত জুলাইয়ের শেষাশেষি দায়ের করা হয়। গত অক্টোবরে সন্দেহভাজন তিন ব্ল্যাকমেলারকে পুলিশ গ্রেপ্তারও করে। এই তিনজনের সঙ্গে ফ্রান্সের একাধিক ফুটবলারের বন্ধুত্ব আছে। মার্শেইয়ে খেলার সময় ভালবুয়েনার সতীর্থ জিব্রিল সিসেকেও গত মাসে আটক করেছিল পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। সূত্র: এএফপি।