প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় সেঞ্চুরির পাঁচটিই শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে উঠে এলেন মোহাম্মদ আশরাফুল। অবশ্য আশরাফুল একা নন, পাঁচ সেঞ্চুরি আছে আরও সাত ব্যাটসম্যানের। ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও বীরেন্দর শেবাগ, পাকিস্তানের ইনজামাম-উল হক ও ইউনুস খান, দক্ষিণ আফ্রিকার ড্যারিল কালিনান, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ার মাইক হাসিও করেছেন পাঁচটি করে সেঞ্চুরি। সবচেয়ে বেশি নয়টি সেঞ্চুরি করেছেন টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার।