প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের সম্পর্ক নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। তাঁদের ঘর ভেঙে যাচ্ছে বলে লেখালেখি হয়েছে পত্রপত্রিকায়। তবে সানিয়া মির্জা ও শোয়েব মালিক—দুজনই বরাবর বলে এসেছেন, সম্পর্কটা তাঁদের অটুট, পারস্পরিক আস্থাও দুর্দান্ত। দুজনের সম্পর্কটা যে অটুট আছে, তার একটা প্রমাণ পাওয়া গেল পরশু। দুই বছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফিরে সেঞ্চুরি করলেন মালিক। এতে সানিয়া মির্জা খুব খুশি। শুধু খুশিই তো নন, মালিকের জাতীয় দলে ফেরা এবং সেঞ্চুরি পাওয়ায় সানিয়া স্বস্তিও পেয়েছেন। বুঝে নিন তাঁর টুইট থেকে—‘আলহামদুলিল্লাহ। শোয়েব মালিক তোমার জন্য আমি খুবই খুশি। বিশ্বাসে মিলায় বস্তু...।’ নিজের সামর্থ্যের ওপর থেকে কি তাহলে বিশ্বাস হারিয়ে যেতে বসেছিল মালিকের? এনডিটিভি।