সেঞ্চুরি-খরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হিসেবে প্রথম অ্যাশেজ সেঞ্চুরি। মাইকেল ক্লার্ক পরশু অস্ট্রেলীয়দের টেস্ট সেঞ্চুরির খরাও কাটালেন। ওল্ড ট্রাফোর্ডের আগে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা পাঁচ টেস্টে কোনো সেঞ্চুরি পাননি অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি পায়নি অস্ট্রেলিয়া। ১৮৮৫-১৮৯২—সাতটি বছর দীর্ঘতম সেঞ্চুরি-খরা পার করেছে অস্ট্রেলিয়া। ওই সময়ে খেলা ১৩ টেস্টে কোনো সেঞ্চুরি পায়নি দলটি। টানা সেঞ্চুরিবিহীন ম্যাচ খেলায় অস্ট্রেলিয়া আছে দুইয়ে। শীর্ষস্থানটা যৌথভাবে দখলে রেখেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১৯৫৬ থেকে ১৯৬১ পর্যন্ত নিউজিল্যান্ড ও ২০০১ সালে হ্যামিল্টন টেস্ট থেকে ২০০৩ সালের কেয়ার্নস টেস্ট পর্যন্ত বাংলাদেশ টানা ১৪ ম্যাচে সেঞ্চুরির দেখা পায়নি।