প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩ ম্যাচ ও এক বছরের বেশি সময় অপেক্ষার পর এল শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি। এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও প্রতি ৭.৬৩ ইনিংসে এসেছে টেন্ডুলকারের এক একটি সেঞ্চুরি। ৪০টির বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে এটাই সেরা গড়। টেন্ডুলকার খেলেছেন ৭৬৩টি ইনিংস। প্রতি ৮.৭ ইনিংসে একটি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। এই বাঁহাতি ৩৪৮ ইনিংসে করেছেন ৪০টি সেঞ্চুরি। ৬৫৭ ইনিংসে ৭১টি সেঞ্চুরি রিকি পন্টিংয়ের। প্রতি ৯.২৫ ইনিংসে একটি সেঞ্চুরি নিয়ে পন্টিং আছেন তিনে। জ্যাক ক্যালিস ৫৯টি সেঞ্চুরি পেয়েছেন ৫৭৯ ইনিংসে (গড় ৯.৮১)। পাঁচে ব্রায়ান লারা, ৫২১ ইনিংসে ৫৩ সেঞ্চুরি (৯.৮৩ গড়)। এরপর কুমার সাঙ্গাকারা (১২.৫৯), রাহুল দ্রাবিড় (১২.৬), মাহেলা জয়াবর্ধনে (১৩.২৯) ও সনাৎ জয়াসুরিয়ার (১৫.৫০) নাম।