প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি ওয়ানডে সেঞ্চুরি পেয়ে গেলেন বিরাট কোহলি, তাঁর দ্বাদশ সেঞ্চুরি। কাল হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে এটি পেলেন তাঁর ৮৬ ম্যাচের ক্যারিয়ারের ৮৩তম ইনিংসে। প্রতি ৬.৯২ ইনিংসে একটি সেঞ্চুরি। ওয়ানডেতে কমপক্ষে পাঁচটি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে ইনিংসপ্রতি সেঞ্চুরিতে এর পরও কোহলি আছেন তিনে। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা প্রতি ৬.২২ ইনিংসে একটি সেঞ্চুরি নিয়ে আছেন সবার ওপরে। আমলা ৫৭ ম্যাচের ৫৬ ইনিংসে করেছেন ৯টি সেঞ্চুরি। দুইয়ে ৩৩ ম্যাচের ৩২ ইনিংসে ৫টি সেঞ্চুরি করা হল্যান্ডের রায়ান টেন ডেসকাট (৬.৪)। চারে পাকিস্তানের জহির আব্বাস (৮.৫৭)। সবচেয়ে বেশি ৪৯ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার আছেন পাঁচে (৯.২২)।