প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি দূরের কথা, কেউই করতে পারেননি ৭০ রানও। তার পরও কাল চট্টগ্রামে বাংলাদেশ প্রথম ইনিংসে করল ঠিক ৩৫০। কোনো সেঞ্চুরি ছাড়া বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস। অবশ্য টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটিতেও কোনো সেঞ্চুরি ছিল না। ২০০৫ সালে চট্টগ্রামেই জিম্বাবুয়ের বিপক্ষে সেই ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে ৪৮৮ করেছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৯৪ করেছিলেন অধিনায়ক হাবিবুল বাশার। আর গত বছরের মার্চে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ৪১৯ রানের ইনিংসটিতে সর্বোচ্চ স্কোর ছিল তামিম ইকবালের ৮৫। অবশ্য ওই দুই ইনিংসেই ৫০ ছাড়ানো ইনিংস ছিল চারটি করে। আর এবার মাত্র দুটি।