সেঞ্চুরি দিয়ে ওয়াটসনের ‘ফেরা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিকি আর্থার তাঁকে নামিয়ে দিয়েছিলেন মিডল-অর্ডারে। কিন্তু শেন ওয়াটসনের পছন্দের জায়গা যে ওপেনিং, সেটা তো অজানা নয় নতুন কোচ ড্যারেন লেম্যানের। উস্টারশায়ারের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে তাই ওয়াটসনকে তাঁর পছন্দের জায়গাটা ফিরিয়ে দিলেন লেম্যান। আর কোচের আস্থার প্রতিদান দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ১১১ বলে ১০৯ রানের ঝলমলে ইনিংস খেলে। ১০ জুলাই থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টেও যে ওয়াটসনই ওপেন করবেন, এটা নিয়ে মনে হয় আর কোনো সংশয় নেই। এএফপি।