সেঞ্চুরি না করেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪০৫ রানে অলআউট হয়েছে ভারত। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও যে তা করতে পারেননি কেউই। কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছাড়াই ৪০০ পেরোনো স্কোর খুব বেশি নেই টেস্টে। অবশ্য রেকর্ডটি ভারতেরই। ১৯৭৬ সালে কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। ওই ইনিংসে ছয় ব্যাটসম্যান ফিফটি করলেও সেঞ্চুরি ছিল না কারও। সর্বোচ্চ ৭০ রান করেছিলেন মহিন্দর অমরনাথ। দশে নেমে ফিফটি করেছিলেন বিষেণ সিং বেদি। এই বাঁহাতি স্পিনারের ক্যারিয়ারের একমাত্র ফিফটি এটাই। কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি না থাকার পরও পাঁচ শর স্কোর আছে আর দুটি। ১৯৯৮ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৯৮১ সালে একই দলের বিপক্ষে মেলবোর্নে ৫০০/৮-এ ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।