প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে চার সেঞ্চুরি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এবারই প্রথম দেখল। ক্রিকেট ইতিহাসে অবশ্য এক ইনিংসে চার সেঞ্চুরির উদাহরণ ভুরি ভুরি। তবে সংখ্যাটা চার ছাড়িয়েছে মাত্র চারবার। পাঁচ সেঞ্চুরির ইনিংস আছে তিনটি। যার একটি ২০০১ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি ব্যাটসম্যানদের গড়া। টেস্ট রেকর্ড ওটাই। সব মিলিয়ে রেকর্ডটি ভারতীয় দল হোলকারের। ১৯৪৫-৪৬ মৌসুমে রঞ্জির সেমিফাইনালে মহীশূরের বিপক্ষে প্রথম ইনিংসে ছয় ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৯১২ রান করে দলটি।