সেঞ্চুরি-সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরির পর সেঞ্চুরি, ২০১৩ সালে রেকর্ডই করে ফেলল ওয়ানডে ক্রিকেট। ৫০ ওভারের ক্রিকেটের ৪২ বছরের ইতিহাসে এ বছরই সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে। পরশু মোহাম্মদ হাফিজের সেঞ্চুরিটা ২০১৩ সালের ৭৭তম ওয়ানডে সেঞ্চুরি। এক বছরে এর আগে সর্বোচ্চ ৭৫টি সেঞ্চুরি হয়েছিল ২০০৭ সালে। ২০০৭ ছিল বিশ্বকাপের বছর, ম্যাচ হয়েছিল ১৯১টি। গতকাল পর্যন্ত এ বছর ম্যাচের সংখ্যা ১৩৫। ২০১২ সালে ৯০ ম্যাচে সেঞ্চুরি ছিল ৪৩টি। এ বছর সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরি করেছেন হাফিজ ও শিখর ধাওয়ান। সর্বোচ্চ ১২টি করে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।