সেঞ্চুরির কাছে ফরহাদ, সাকলাইনের ৫ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় মাস পর মাঠে ফিরেই উইকেট পেলেন মাশরাফি বিন মুর্তজা। খুলনার হয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে ১০ ওভার বোলিংয়ে ৩টি মেডেনসহ ১৭ রান দিয়ে নিয়েছেন রাজিন সালেহর গুরুত্বপূর্ণ উইকেটটি।তুষার ইমরান (৫৯) হাফ সেঞ্চুরি পেয়েছিলেন আগের দিন, কাল হাবিবুল বাশারও (৫১) পেলেন। তারপরও খুলনা অলআউট ২৪২ রানে। জবাবে ৪ উইকেট হারিয়ে সিলেট তুলেছে ২২৭ রান। প্রথম রাউন্ডের সেঞ্চুরিয়ান রাজিন সালেহ রানের মধ্যেই আছেন। কাল ১৮৩ বলে করেছেন ৮৩ রান।খুলনায় বরিশালকে ৮৯ রানে গুটিয়ে দেওয়ার পর ঢাকা ১ম ইনিংসে তুলেছে ২৯৫ রান। মিডল-অর্ডারে নাদিফ (৪৮), শুভাগত (৫২) ও শরীফউল্লাহর (৪০) ব্যাটিংয়ে এই রান করে ঢাকা। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল। আগের রাউন্ডে সেঞ্চুরি পাওয়া আসিফ ৮৬ রানে অপরাজিত থেকে বড় রানের আশা জোগাচ্ছেন তাদের। আরেক ওপেনার ফজলে রাব্বির হাফ সেঞ্চুরিতে (৫৪) দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭৫ রান তুলেছে বরিশাল।বিকেএসপিতে সেঞ্চুরি হাতছানি দিচ্ছে রাজশাহীর ফরহাদ হোসেনকে (৯৪*)। সঙ্গী জুবায়ের ৩৯ রানে অপরাজিত। এই দুজনের ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯৮ রানে দিন শেষ করেছে রাজশাহী। এর আগে চট্টগ্রাম আগের দিনের ১২৮ রানের সঙ্গে ৫৬ রান তুলতেই হারিয়ে ফেলে বাকি ৫ উইকেট। ১৮৪ রানে চট্টগ্রামকে গুটিয়ে দেওয়ার মূল কৃতিত্ব সাকলাইন সজীবের। ১৬ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।