সেঞ্চুরির পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর সেঞ্চুরি করে সেঞ্চুরিটাকেই একঘেয়ে বানিয়েছেন শচীন টেন্ডুলকার। তার পরও আন্তর্জাতিক ক্রিকেটে শত সেঞ্চুরির মালিক ওয়ানডে ক্রিকেট বিদায় বলার সময় হয়তো ছোটখাটো দীর্ঘশ্বাসই ফেলেছেন। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি যে হলো না। থামতে হলো ৪৯-ই। তবে ওয়ানডে ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে করলে আফসোস থাকার কথা নয়। প্রথম সেঞ্চুরিটা পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭৯ ম্যাচ। ‘বিস্ময় বালক’ কেন সেঞ্চুরি পাচ্ছেন না সেটাই ছিল বিস্ময়। অপেক্ষাটা ফুরাল ১৯৯৪ সালে শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড সিরিজ কাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ১১০। প্রথম সেঞ্চুরির পরের তিন ম্যাচে যা করলেন সেটা আরও বিস্ময়কর, টানা তিন ইনিংসে করেছিলেন শূন্য। ওয়েবসাইট।