প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাককালাম, ওয়াটলিং ও নিশামের তিন সেঞ্চুরিতে ম্যাচ বেঁচেছে। নিউজিল্যান্ড করে ফেলেছে নতুন রেকর্ডও। এই তিন সেঞ্চুরিতে ২০১৩-১৪ মৌসুমে টেস্টে নিউজিল্যান্ডের মোট সেঞ্চুরি হলো ১২টি। এবারের আগে ২০০৩-০৪ মৌসুমে সর্বোচ্চ ১০টি সেঞ্চুরি করেছিলেন কিউই ব্যাটসম্যানরা। চলতি মৌসুমে ৪ টেস্টের ৬টি সেঞ্চুরিতে বাংলাদেশও পেছনে ফেলেছে নিজেদের পুরোনো রেকর্ড। ২০০৯-১০ ও ২০১২-১৩ মৌসুমে ৫টি করে সেঞ্চুরি পেয়েছিল বাংলাদেশ। এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি অস্ট্রেলিয়ার। ২০০৫-০৬ মৌসুমে ১২ ম্যাচে ২১টি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলীয়রা।