সেঞ্চুরির রেকর্ড গড়লেন হরভজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখ কপালে ওঠার মতোই খবর। তাহলে কি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ভেঙে রাতারাতি নিজের করে নিলেন হরভজন? না, হরভজন সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ঠিকই, কিন্তু তা সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড নয়। টেস্টে আটে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়েছেন হরভজন সিং!আহমেদাবাদে গত টেস্টে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি। হায়দরাবাদে চলতি দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে হাঁকলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। আগের দিন হরভজন অপরাজিত ছিলেন ৮৫ রানে। রেকর্ড গড়ার জন্য আজ প্রয়োজন ছিল ১৫ রান। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার প্রত্যাশায় মাঠে আসা সমর্থকদের হতাশ হতে হয়নি। ভাজ্জি ঠিকই ঐতিহাসিক মুহূর্তটি উপহার দিয়েছেন সমর্থকদের। ১০৫ বলে শতরানের ইনিংসের পথে হরভজন হেঁকেছেন ছয়টি ছয় ও সাতটি চারের মার। ক্রিকইনফো।