সেঞ্চুরির সেঞ্চুরি—আজও হলো না শচীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম সেঞ্চুরিটা বুঝি হয়ে যাচ্ছে আজই! ওভাল টেস্টের শেষ দিনে এমনটাই মনে হচ্ছিল। শচীন-ভক্তরা অপেক্ষায় ছিলেন, কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। লিটল মাস্টার গড়বেন সেঞ্চুরির সেঞ্চুরির রেকর্ড! ব্যাট উঁচিয়ে ধন্যবাদ দেবেন ঈশ্বরকে। কাঙ্ক্ষিত মুহূর্তটার কাছাকাছিও চলে গিয়েছিলেন শচীন। কিন্তু হলো না আজও!শচীন ফিরলেন ৯ রানের ‘আক্ষেপ’ নিয়ে। ১৭২ বলে ৯১ রান। এলবিডব্লিউর ফাঁদে ফেলে শচীনকে শততম সেঞ্চুরি গড়া থেকে বঞ্চিত করেন টিম ব্রেসনান। ওয়েবসাইট।