সেঞ্চুরির হাফ সেঞ্চুরির ইতিহাস শচীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা ক্যারিয়ারে একজন ব্যাটসম্যান যা যা অর্জনের স্বপ্ন দেখেন, ৩৭ বছর বয়সে তার প্রায় সবই পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। একের পর এক অপরের রেকর্ড ভেঙেছেন, কখনো বা নিজের রেকর্ডটাই ভেঙে নতুন করে গড়েছেন। ক্রিকেটবিশ্বের অপেক্ষা ছিল, টেস্টে শচীনের সেঞ্চুরির হাফ সেঞ্চুরি দেখার। সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিনে অনন্য ইতিহাসটাও গড়ে ফেললেন এই বিস্ময় ব্যাটসম্যান!ক্যারিয়ারের ৫০তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পথে শচীন খেলেছেন ১৯৭ বল। ভারতের এই লিটল মাস্টার ঐতিহাসিক ইনিংসটি সাজান ১২টি চার ও একটি ছয় দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে শচীন যে এমন কীর্তি গড়বেন, তা অনেকটা অনুমেয় ছিল। যেখানেই শচীন, সেখানেই সেই একই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সেঞ্চুরিয়ন টেস্ট শুরুর আগের দিন পিটিআইকে শচীন বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন যেটা লেখা থাকে, সেটা ঘটবেই। আমি সেঞ্চুরি নিয়ে ভাবছি না। আমার দৃষ্টি প্রস্তুতির দিকে।’ ক্রিকইনফো।