প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা ‘টানা তিন’ হলো, আরেকটা টানা তিনের প্রতীক্ষা! জহির আব্বাসকে ছুঁলেন, আবারও ছোঁয়ার অপেক্ষা! ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে ফেললেন নাসির জামশেদ, এই সিরিজের দুই ম্যাচের আগের সেঞ্চুরিটা ঢাকায় এশিয়া কাপেও। ১৯৮২-৮৩ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করেছিলেন জহিরও। ‘এশিয়ান ব্র্র্যাডম্যান’-এর ওই কীর্তি আবার বিশ্ব রেকর্ডও। ভারতের বিপক্ষে জহিরের তিন সেঞ্চুরি ছিল টানা তিন ম্যাচে। হ্যাটট্রিক সেঞ্চুরির রেকর্ডে জহিরের সঙ্গী সাঈদ আনোয়ার, হার্শেল গিবস ও এবি ডি ভিলিয়ার্স। এখন অপেক্ষায় জামশেদ!