সেঞ্চুরিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলেন না উমর আকমল। পারলেন না পাকিস্তানকে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা উপহার দিতে। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে আউট হয়ে পাকিস্তানের অপেক্ষাটাই শুধু বাড়ালেন। সবচেয়ে বেশি ৮০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেও কোনো সেঞ্চুরিয়ান পেল না দলটি। গত আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে করা আহমেদ শেহজাদের অপরাজিত ৯৮ রানই হয়ে আছে দলটির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আকমল আছেন এরপরই। তিনে ২০০৮ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে মিসবাহ-উল-হকের অপরাজিত ৮৭। সেঞ্চুরির আক্ষেপ অবশ্য শুধু পাকিস্তানের একারই নয়, আছে টেস্ট খেলুড়ে তিন দল বাংলাদেশ, ইংল্যান্ড ও জিম্বাবুয়েরও। সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড।