সেঞ্চুরিহীন সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠাপিঠি দুটি সফর। কিন্তু ব্যবধান কী বিশাল! শ্রীলঙ্কা সফরে যেখানে ছয় ম্যাচে চারটি সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, সেখানে জিম্বাবুয়ে সফরে সাত ম্যাচে হলো না একটিও। ২০১১ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ কোনো সিরিজে সেঞ্চুরি নেই বাংলাদেশের। সেবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। দেশের বাইরে এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরেই কোনো সেঞ্চুরি ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে সেঞ্চুরি না পেলেও এবার পঞ্চাশ ছাড়ানো ইনিংস কম খেলেননি মুশফিকরা। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ১২টি ফিফটি, টেস্ট মর্যাদা পাওয়ার পর কোনো সফরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। আর একটি পঞ্চাশ পেরোনো ইনিংস পেলেই এবারের সফরটা ছুঁয়ে ফেলত ২০০৩ সালের পাকিস্তান ও ২০১০ সালে ব্রিটিশ দ্বীপপুঞ্জ সফরকে।