সেঞ্চুরিয়নে ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল স্টেইনের করা তৃতীয় ওভারে চার বলের মধ্যে তিনটি চার মেরে ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ওই ওভারেই আউট হয়ে যান এই মারকুটে ওপেনার। তবে ওয়ার্নারের অনুপস্থিতিতে ঝড় তোলার দায়িত্ব নিয়েছে প্রকৃতি নিজেই। ঝড়ের কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডে।প্রায় সাড়ে চার ঘণ্টা পর অবশ্য আবারও শুরু হয় খেলা। তবে ততক্ষণে ৫০ ওভারের ম্যাচ হয়ে গেছে ২৯ ওভারের। ঝড়ের আগে ১৯ ওভারে ওয়ার্নারের ওই উইকেটটিই হারিয়ে ৯৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। খেলা আবার শুরু হওয়ার পর এবার অস্ট্রেলীয়দের ব্যাটিং তাণ্ডব। দশ ওভারেই ৮৭ রান তুলে ১৮৪ করেছে অস্ট্রেলিয়া। পন্টিং করেছেন সর্বোচ্চ ৬৩ রান। তবে ডি/এল পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ২২৩ রান। ওয়েবসাইট।