সেঞ্চুরিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ভারতের ব্যাটসম্যানরা। তবে ওয়ানডেতে তাদের প্রথম সেঞ্চুরিটি এসেছিল একটু দেরিতেই। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেবের সেই মহাকাব্যিক ১৭৫-ই ভারতের প্রথম সেঞ্চুরি। কাল চেন্নাইয়ে মনোজ তিওয়ারির সেঞ্চুরিটি ভারতের ১৯২তম। কপিল থেকে তিওয়ারি পর্যন্ত ৩২ জন এই সেঞ্চুরিগুলো করেছেন ভারতের হয়ে। মোট সেঞ্চুরিতে এগিয়ে থাকলেও সেঞ্চুরিয়ান ব্যাটসম্যানের সংখ্যায় ভারত আছে যৌথভাবে দুইয়ে। অস্ট্রেলিয়ারও ৩২ জন খেলোয়াড়ের ওয়ানডে সেঞ্চুরি আছে। ৩৩ জন সেঞ্চুরিয়ান সবার ওপরে রেখেছেন ইংল্যান্ডকে। একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ইংল্যান্ডেরই ডেনিস অ্যামিস। এখন পর্যন্ত তিন অঙ্কের রানের দেখা পেয়েছেন বাংলাদেশের ১১ জন।