সেঞ্চুরিয়ান টাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কট স্টাইরিসের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের দারুণ এক জয়ের ফাঁকে অনেকেই হয়তো খেয়াল করেননি ওই ম্যাচেই ‘সেঞ্চুরি’ করে ইতিহাসে ঢুকে গেছেন ড্যারিল টাফি। বল হাতে রান দিয়েছেন ৫৮, ব্যাট হাতে করেছেন মাত্র ১২, টাফির সেঞ্চুরি হয়েছে অন্য ক্ষেত্রে। ক্যামেরন হোয়াইটকে বোল্ড করে পেয়েছেন নিজের শততম উইকেট, আর একই সঙ্গে হয়ে গেছেন ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করা শততম বোলার। ১৯৮৩ বিশ্বকাপে ৯ জুন জিম্বাবুয়ের আলী শাহকে আউট করে যে প্রকোষ্ঠের দ্বার খুলেছিলেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি, টাফিকে দিয়ে আরও ৯৯ জন পেলেন তার চাবি। ওয়ানডেতে এক শ উইকেট নেওয়া নিউজিলান্ডের ১৪তম বোলার টাফি, উইকেটের সেঞ্চুরি করা সবচেয়ে বেশি ১৬ জন বোলার পাকিস্তানের। তালিকায় আছে অস্ট্রেলিয়ার ১৫ জন, ১৩ জন করে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের, শ্রীলঙ্কার ১০ জন, দক্ষিণ আফ্রিকার ৭ জন, ৬ জন ইংল্যান্ডের। বাংলাদেশের মাত্র ৩ জন, তার পরও তাঁরা এগিয়ে জিম্বাবুয়ে (২) ও কেনিয়া (১) থেকে।