সেঞ্চুরিয়ানে ব্যাটিং বিপর্যয়ে ভারত
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। আজ বৃহস্পতিবার প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ১৩৬ রান করেছে ধোনীর দল।দিন শেষে মহেন্দ্র সিং ধোনী ৪৭ বলে ৩৩ ও জয়দেব ১ রানে অপরাজিত আছেন। এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। খেলা শুরু হয় প্রায় সাড়ে চার ঘন্টা পর।টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ভেজা মাঠের সুবিধা নিয়ে শুরু থেকেই দুর্দান্ত বোলিং করতে থাকেন দক্ষিণ আফ্রিকার পেস বোলাররা। তাদের সামনে অসহায় হয়ে পড়ে ভারতের ব্যাটসম্যানরা।শুরুটা করেন ডেল স্টেইন। বীরেন্দ্র শেবাগকে হাশিম আমলার ক্যাচে পরিণত করেন তিনি। তখন ভারতের স্কোর বোর্ডে ১ রান হলেও খাতা খুলতে পারেন নি শেবাগ।এরপর মরনে মরকেলের জোড়া আঘাতে ফিরে যান গৌতম গম্ভীর (৫) ও মিস্টার ওয়াল রাহুল দ্রাবিড় (১৪)।এ অবস্থায় লড়াই চালান শচীন টেন্ডুলকার ও ভি ভি এস লক্ষণ। তবে তারা বেশিক্ষণ প্রতিরোধ গড়তে পারেননি। ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন লক্ষণ। আর তাকে অনুসরণ করেন সুরেশ রায়না (১)। জ্যাক ক্যালিসের শিকারে পরিণত হন রায়না। তখন ভারতের স্কোর ৬৭/৫।ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে একপাশ আগলে খেলতে থাকেন টেন্ডুলকার। শেষ পর্যন্ত তিনি ৩৬ রান করে স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে যান।মরকেল ১২ ওভার ১ বল ২০ রান দিয়ে নেন ৪ উইকেট। আর স্টেইন ১০ ওভার বল করে ৩৪ রানে ৩ উইকেট নেন।চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ভারতের সেরা পেসার জহির খান।তিন টেস্ট ছাড়াও এ সফরে ভারত আরও একটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। ওয়েবসাইট