সেনানায়েকের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৭ রানে জিতেছে শ্রীলঙ্কা। তবে উপমহাদেশের দলটা লর্ডসের ওই ম্যাচ থেকে একটা দুঃসংবাদও পেল। এ ম্যাচেই সন্দেহের আঙুল তোলা হয়েছে শ্রীলঙ্কার অফস্পিনার সাচিত্রা সেনানায়েকের বোলিং অ্যাকশন নিয়ে। আগামী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাঁকে।