সেনাবাহিনী আন্তশুটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর আন্তশুটিংয়ে ৫০ মিটার ফ্রি-পিস্তলে সোনা জিতেছেন এসএ গেমসের সোনাজয়ী শুটার শাকিল আহমেদ। তিনি অংশ নেন সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের হয়ে। ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের শুটার শেখ শাহাদাৎ আহমেদ। ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের অঞ্জন কুমার সিংহ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যশোর অঞ্চলের ৫৫ পদাতিক ডিভিশন, রানার্সআপ ঘাটাইল অঞ্চলের ১৯ পদাতিক ডিভিশন।