সেনাবাহিনী-আবাহনী ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শহীদ স্মৃতি হকির ফাইনালে খেলছে সেনাবাহিনী-আবাহনী। সেনাবাহিনী চারটি ম্যাচেই জিতেছে। আবাহনীর জয় তিন ম্যাচে। আকাশি-নীলরা একমাত্র ম্যাচ হেরেছে সেনাবাহিনীর কাছে। ফাইনালে উঠতে কাল নৌবাহিনীর বিপক্ষে প্রয়োজনীয় জয়টা ৭-২ গোলে তুলে নিয়েছে আবাহনী। সেনাবাহিনী তাদের শেষ ম্যাচে এদিন ২-০ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে।আবাহনীকে ঠেকাতে নৌবাহিনী দলে নিয়েছিল মোহামেডানের জিমি-চয়নকে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আবাহনীর হয়ে জাহিদ তিনটি, খুরশিদুর দুটি এবং সুজন ও সারোয়ার একটি করে গোল করেছেন। নৌবাহিনীর হয়ে ব্যবধান কমান মুর্তজা ও জিমি।আগামীকাল ফাইনালে টিকিট দেওয়া হবে বিনা মূল্যে। দর্শকদের জন্য উপরি পাওয়া হবে দশটি মুঠোফোন সেট, যেগুলো দেওয়া হবে লটারির মাধ্যমে। হকি কোচ ফজলুল ইসলামকে (ফজুল ওস্তাদ) ফাইনাল শেষে আর্থিক সাহায্য দেবে হকি ফেডারেশন।