সেনাবাহিনী চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল লিগের শেষ ম্যাচে সেনাবাহিনী ১৮-১৮ পয়েন্টে ড্র করে বিজিবির সঙ্গে। তবে লিগে সেনাবাহিনীর পয়েন্ট বেশি হওয়ায় তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। নৌবাহিনীকে ২৮-১৮ পয়েন্টে হারিয়ে তৃতীয় পুলিশ।