সেনাবাহিনী চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর পর জাতীয় বাস্কেটবলের শিরোপা পুনরুদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতবারের সেরা দল নৌবাহিনীকে কাল ফাইনালে ৭২-৬৫ পয়েন্টে হারিয়ে ২৫তম সিটিসেল জাতীয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন সেনা দল। ১৯৭৬ সালে শুরু হওয়ার জাতীয় বাস্কেটবলে এটি তাদের নবম শিরোপা। নৌবাহিনী চ্যাম্পিয়ন মোট ১২ বার।ফাইনালে সেনাবাহিনীর মিথুন ২৪, আমানত ২২, নৌবাহিনীর মিথুন ২৯ ও রাশেদ ২২ স্কোর করেন। ওদিকে খুলনাকে ৫৭-৫৪ পয়েন্টে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খুলনা হয়েছে চতুর্থ। ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন সিটিসেলের চিফ অপারেটিং কর্মকর্তা ডেভিড লিসহ অন্য কর্মকর্তারা।