সেনাবাহিনী চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কাল পল্টন কাবাডি স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ম্যাচে সেনাবাহিনীর সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ পুলিশ দল। ব্যবধান ৪০-১৯ পয়েন্ট। সেনাবাহিনী ও বিজিবি দুই দলই ৩ ম্যাচে পেয়েছে ৫ পয়েন্ট করে। নিয়ম অনুযায়ী স্কোরিং পয়েন্টে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী। টুর্নামেন্টে খেলেছে চারটি সার্ভিসেস দল। নতুন খেলোয়াড় তুলে আনতে এবার জাতীয় দলের খেলোয়াড়দের এই টুর্নামেন্টের বাইরে রাখা হয়েছিল।