সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তিনটি দল খেললেও স্বাধীনতা দিবস কাবাডির শিরোপা থেকে গেছে বাংলাদেশেই। কাল পল্টন কাবাডি স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ ম্যাচে বিহার রাজ্য দলকে ৩১-১৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী। চারটি ম্যাচই জিতে সেনা দলের পয়েন্ট ৮। পশ্চিমবঙ্গ রাজ্য দলের বিপক্ষে ৪১-১৪ পয়েন্টে জয় তুলে বিজিবি রানার্সআপ। সেনাবাহিনীর কাছে হার বাদে বাকি তিন ম্যাচই জিতেছে বিজিবি। আসাম রাজ্য হয়েছে তৃতীয়। পাঁচ দলের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় সেনাবাহিনীর আবু সালেহ মুসা। ক্যাম্প শেষ: ২৭-৩১ মার্চ ভারতের অন্ধ্র প্রদেশে হওয়ার কথা ছিল বিশ্বকাপ কাবাডি। কিন্তু হায়দরাবাদে বোমা বিস্ফোরণ হওয়ায় টুর্নামেন্টটা আপাতত স্থগিত করেছে আয়োজকেরা। বাংলাদেশ দলের ক্যাম্পও তাই আনুষ্ঠানিকভাবে আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে।