সেনাবাহিনীর বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিরিক স্বাধীনতা দিবস হকিতে গোলবন্যা চলছেই। আগের দিন গোল-উৎসব করেছিল বিমানবাহিনী, ১০ গোল দিয়েছিল আরমানিটোলা জুনিয়রকে। কাল সেনাবাহিনী ১১-০ গোলে হারাল রামপুরা ক্রীড়াচক্রকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য ম্যাচে পুলিশের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে ওয়ারী।সেনাবাহিনীর লিমন ও কৃষ্ণ করেছেন ৪টি করে গোল। রাহাজ, সাব্বির ও হামিদুলের গোল একটি করে। ওয়ারীর পক্ষে হাসান জোবায়ের ও মোস্তফা ২টি করে গোল করেছেন। অন্য দুটি করেন রিপন ও ইসা মিয়া।