সেন্ট যোসেফ সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ ম্যাঙ্গো জুসপ্যাক স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট যোসেফ স্কুল। বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে কাল ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে মোহাম্মদপুর গভ. হাইস্কুলকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। ঢাকার ১৬টি সরকারি-বেসরকারি স্কুল অংশ নেয় এই টুর্নামেন্টে।