সেন্ট লুসিয়ায় পোলার্ড-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ম্যাচে জিততে জিততেও শেষ পর্যন্ত ‘টাই’ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে। গতকাল চতুর্থ ম্যাচে স্বাগতিকদের সেই আক্ষেপ মুছে গেছে? মিলছিল সেই আভাসই। প্রথম তিন ম্যাচই ছিল লো-স্কোরিং। অবশেষে চতুর্থ ম্যাচে এসে সিরিজ দেখল রান-বন্যা। অন্তত ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। কাইরন পোলার্ড-ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে করে ২৯৪ রান। ৪২.৪ ওভারে ২০০ পেরোনো ওয়েস্ট ইন্ডিজ পোলার্ড-ঝড়ে শেষ ৭.১ ওভারে তুলেছে ৯৪ রান! শেষ ১০ ওভারে ১১৭। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা পোলার্ড ৭০ বলে করেন ১০২, ৮ ছক্কা ৫ চারে। ২ ছক্কা, ৩ চারে ১৩ বলে অপরাজিত ৩১ রান করেন অধিনায়ক ড্যারেন স্যামি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৭৯। ওয়েবসাইট।